বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী”দের গুলি”বর্ষণ, ব্যবসায়ীসহ তার বোন আহত শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে

কুমিল্লা তিতাসের মজিদপুর সড়ক স্থানীয়দের উদ্যোগে মেরামত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজার থেকে মজিদপুর সড়কের মুন্সীবাড়ি পর্যন্ত ভাঙাচোরা রাস্তা স্থানীয়দের উদ্যোগে মেরামত করা হচ্ছে।

এ কাজে আর্থিক সহায়তা করছেন মজিদপুর উচ্চ বিদ্যালয় এর সাবেক সভাপতি, তিতাস ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হালিম মিন্টু, সাহিন আহমেদ, আল আমিন, সাইফুল ইসলাম খোকন, ইউনুস প্রধানসহ স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকরা।
অর্থ সহায়তার পাশাপাশি প্রায় ৩৫ থেকে ৪০ জন চালক নিজ হাতে শ্রম দিয়ে সড়ক মেরামতের কাজে অংশ নিয়েছেন। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশায় প্রতিদিন ভোগান্তি পোহাতে হতো কয়েক হাজার মানুষের। বিশেষ করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত, অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্রে নেওয়া এবং কৃষি পণ্য বাজারজাতকরণে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল।

স্থানীয়রা জানান, নিজেরা উদ্যোগ না নিলে হয়তো এ ভোগান্তির শেষ হতো না। তাই সবাই মিলে শ্রম ও অর্থ দিয়ে সড়ক সংস্কারে কাজ করেছেন।
বিষয়টি সকলের নজর কেড়েছে এবং সব মহলে প্রশংসিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102