মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন

মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :

ঢাকা, ধামরাই শরীফবাগ বেইলি ব্রিজ বর্তমানে যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে ব্রিজটির অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

আজ সকালে হঠাৎ ই ব্রিজের ফাঁক গলে এক নারী নিচে আটকে পড়েছেন। আশপাশের লোকজন ও উদ্ধারকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং ব্রিজটির ভয়াবহ অবস্থার বাস্তব চিত্র তুলে ধরেছে।

এই ব্রিজটি নিয়ে বহুবার সংবাদ প্রকাশ হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমনকি এলাকাবাসী বারবার সতর্ক করেছেন—যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।

এই ব্রিজটি একজন সংসদ সদস্যের বাসার সামনেই অবস্থিত। এত গুরুত্বপূর্ণ স্থানে এমন ঝুঁকিপূর্ণ অবকাঠামো থাকা সত্ত্বেও সংশ্লিষ্টদের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। লোহার প্লেট সরে গেছে, এবং কাঠামো দুর্বল হয়ে পড়েছে। ফলে—
১.পথচারীরা সহজেই ফাঁকে পা আটকে ফেলছেন
২.মোটরসাইকেল ও হালকা যানবাহন চলাচলে বড় দুর্ঘটনার আশঙ্কা
৩.বর্ষার সময় পিচ্ছিল হয়ে যাওয়া ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
তাই এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত বা নতুন করে নির্মাণ কাজ শুরু করলে স্বস্তিতে নিরাপদে চলাচল করতে পারবে তারা। তাদের মতে, বড় কোনো প্রাণহানি ঘটার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

শরীফবাগের এই বেইলি ব্রিজ এখন আর শুধু একটি অবকাঠামো নয়, এটি মানুষের জীবনের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। বারবার সতর্কতার পরও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার দায় এড়ানো কঠিন হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102