রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তিতাসে মজিদপুরে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান: প্রবাসীর উদ্যোগে যুবকদের নিয়ে রাস্তা মেরামত শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে – ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দিরাই উপজেলার ইউএইচএফপিও ডাঃ শংকর চন্দ্র দাসের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ঢাকা সদরঘাট নৌ থানা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য মো: ফারুক গ্রেফতার সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে সড়ক ও কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় দুই বৃদ্ধের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা বিল থেকে বালু তুলে ফসলি জমি ভরাট

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ মৌজার শাপলা বিল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সরাইল উপজেলার শাহজাদাপুর ৪০ বিঘা ফসলি জমি ভরাট করা হচ্ছে। শাহজাদাপুর স্থানীয়দের অভিযোগ, কিছুদিন পরে ধান কাটা শুরু হবে কিন্তু ড্রেজার পাইবের বালুর কারণে আশেপাশে জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে।
বালু উত্তোলন বন্ধ করে সরাইল উপজেলার শাহজাদাপুরের কৃষি জমি রক্ষার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সাব্বির নাম এক ব্যক্তি গত ২৫ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের নিকটস্থ শাপলা বিলে ড্রেজার দিয়ে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করায় ধানের জমির মারাত্নক ক্ষতি হচ্ছে। এলাকাবাসী বাধা দিও কাজ হচ্ছে না। যার ফলে জমি গুলো গর্তের মধ্যে বিলিন হয়ে যাচ্ছে। এতে খাদ্য সংকট দেখা দিবে। শাপলা বিল খনন কাজে নামধারী কিছু এলাকার দুস্কৃতিকারী একটি সিন্ডিকেট ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে প্রায় ৩০ থেকে ৪০ বিঘা জমিতে বালু স্টক করে আসছেন। কেহ বাধা দিলে তাদের জীবন যে কোন সময় বিপন্ন হতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নাসিরনগর উপজেলার গোকর্ণ মৌজার শাপলা বিল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সরাইল উপজেলার শাহজাদাপুর ৪০ বিঘা কৃষি জমি গভীরভাবে খনন করে বালু দিয়ে তা আবার ভরাট করা হচ্ছে। ড্রেজার দিয়ে বালু ভরাট করার সময় আসপাশের ফসলি জমিতে সেই বালু গিয়ে তা ফসল আবাদ অযোগ্য হয়ে পরছে।

এ কাজে দায়িত্ব থাকা রয়েল মিয়া বলেন, আমরা যাদের জমিতে মাটি ভরাট করছি তাদেরকে সাথে নিয়ে আব্দুল হক মেম্বার, রমিজ আলী ভাইসহ ওয়ার্ডের সবাই এরআগে মিটিং করেছি। এখানে কোন সিন্ডিকেট নাই, বিল খনন হলে শাহজাদাপুর মানুষের উন্নয়ন হবে। আর যাদের জমি নষ্ট হয়েছে তারা সেইচ্ছাই দিয়েছে ১০ টাকার জায়গায় ৪০ টাকা নিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102