সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ রিপন ভূইয়া নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন সাধারণ জনগণের।
তিনি নাগেরচর গ্রামের কুড়ের পাড়ার রাস্তাটি নতুন করে মেরামত করে দেন ব্যক্তিগত অর্থে। বর্তমান সময়ে কেউ নিজস্ব অর্থায়ন তো দূরের কথা সরকারি অর্থ বরাদ্দের টাকায় ই কাজ করতে চায় না। এ কারণেই রিপন মেম্বার সকলের প্রশংসা কুড়াচ্ছেন। নাগেরচর গ্রামের মোহাম্মদ শহীদ উল্লাহ এবং নূর মোহাম্মদ ভূইয়া তাকে এই কাজে উৎসাহ প্রদান করেছেন।

আব্দুল হক নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করে লিখেন,
“ভালো কাজ, সুন্দর চিন্তা, মার্জিত ভাষা, উত্তম চরিত্র, ভদ্র আচরণ ও শালীন ব্যবহার—এসবের জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না; কিন্তু এগুলোর মূল্য অসীম। প্রতিদিনের জীবনে এগুলোর চর্চা আমাদের সম্মান, বিশ্বাস ও সত্যিকারের সাফল্য এনে দিতে পারে।
তবুও মানবস্বভাব প্রায়ই আমাদের দুর্বল করে তোলে। আমরা অনেক সময় ভালো জানার পরও মন্দের পথে আকৃষ্ট হই, প্রলোভনে পড়ে শয়তানের পথ অনুসরণ করি। এর ফলেই আমরা জীবনের এসব অমূল্য গুণকে উপেক্ষা করি এবং নিজের জীবনেই তা প্রয়োগ করতে ব্যর্থ হই।
তাই আমাদের উচিত সচেতনভাবে নিজেকে গড়ে তোলা—ভালো চিন্তা করা, নম্রভাবে কথা বলা, এবং সৎ ও মানবিক আচরণকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করা। কারণ প্রকৃত উন্নতি, শান্তি ও মর্যাদা শুধু কথায় নয়, বরং আমাদের দৈনন্দিন কাজ ও আচরণেই প্রকাশ পায়।”

এবিষয়ে রিপন মেম্বার বলেন, নাগেরচর দূর্গাপুর গ্রামের মানুষ আমাকে অনেক অনেক ভালোবেসে মেম্বার নির্বাচিত করেছেন। তাদের জন্য কাজ করা আমার নৈতিক দায়িত্ব। আমি চেষ্টা করেছি সরকারি বরাদ্দের বাইরেও উন্নয়ন কাজ করতে। কুড়ের পাড়ার কাজটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অর্থায়নে করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102