স্টাফ রিপোর্টার, ঢাকা :
বুধবার ২৯ এপ্রিল, ২০২৬
রাজধানীর মালিবাগ ও মগবাজার সহ বেশ কিছু এলাকায় আজ ভোরে ও সকালে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়েছে।
এই বৃষ্টির প্রভাবে মালিবাগ মোড় ও এর আশপাশের সড়কগুলোতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে সকালের দিকে সাধারণ পথচারী ও যানবাহনের যাতায়াতে গতি কিছুটা কমে গেছে।
মালিবাগের প্রধান সড়কগুলোর নিচু অংশে বৃষ্টির পানি কয়েক ইঞ্চি পর্যন্ত জমে আছে। অনেক জায়গায় কাদার স্তর তৈরি হয়েছে। ফলে রিকশা, সিএনজি এবং ছোট ব্যক্তিগত যানবাহনগুলো সাবধানে ও ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।
কর্মস্থলে যাওয়া মানুষজন সাবধানে কাদা-পানি এড়িয়ে চলার চেষ্টা করছেন।
পরিবহন ব্যবস্থা’ জলাবদ্ধতার কারণে মালিবাগ রেলগেট ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সড়কের অনেক জায়গায় পানি জমে থাকায় সিএনজি ও রিকশা চলাচলে বাড়তি সময় লাগছে।
প্রধান সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এই সুযোগে রিকশা ও সিএনজি চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন বলে কিছু যাত্রী মৌখিক অভিযোগ করেছেন।
জলাবদ্ধতার কারণে রাস্তায় গণপরিবহন সংখ্যায় কিছুটা কম। যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষার পর বাসে উঠতে দেখা গেছে।