বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে ডিএমপি’র AI Based Road Transport Act Violation Detection System সহ নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎—— পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট

কুমিল্লার দেবিদ্বারে ৮ দিন পর মিলল হনুফার লাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার নির্জন এলাকার একটি ঝোপজার জঙ্গল থেকে মোসা:হনুফা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

উদ্ধার হওয়া নারী মোসা: হনুফা আক্তার দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের ইউছুফ আলী মূন্সী বাড়ির মৃত: মো: মজিবুর রহমানের স্ত্রী। সে কাইচপুর এলাকায় একটি কারখানায় কাজ করতেন। তার দুই পুত্র এক কণ্যা সন্তান রয়েছে। তার স্বামী ৮/৯ বছর আগে মৃত‍্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের সাবেক সংসদ সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ীর পাশের একটি নির্জন জঙ্গলে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় গৌরসার গ্রামের মৃতঃ আজগর আলীর পুত্র বুদ্ধি প্রতিবন্দী ফরিদ মিয়া(৬০), কচুর লতি উঠাতে যেয়ে ওই অজ্ঞাত নারীর মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের বিষয়টি জানালে, তারা পুলিশকে খবর দেন।
হনুফা বেগমের নিকট আত্মীয় দেবীদ্বার সোনার বাংলা স্কুলের শিক্ষক লিপি আক্তার জানান, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি এবং দৈনিক কালের কন্ঠের অনলাইনে নিউজটি দেখতে পাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের পড়নের শাড়িকাপর দেখে চিনতে পারি। সাথে সাথে নিহত হনুফা বেগমের ছেলেদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হই এটা হুফা বেগমের লাশ।

নিহতার বড় ছেলে জুয়েল মূন্সী(২৮) জানান, তার বাবা অসুস্থ্য ছিলেন। মা’-ই দেবীদ্বার আড়িখোলা জুট মিলে চাকরি করে বাবার চিকিৎসা ও আমাদের ৩ ভাই বোনের ভরনপোষন চালাতেন। আমার বাবা মারা গেছেন ৮/৯ বছর আগে। মা আমাকে ও আমার ছোট ভাই ইমন মূন্সী(২৪) ও বোন শান্তা ইসলাম(২৬)কে বিয়ে করান। আমি ট্রাক্টর চালাই, ছোট ভাই সিএনজি চালায় আর বোন স্বামীর বাড়িতে থাকে। মা কিছুদিন পূর্বে ঢাকায় চাকরি নেন। কোন কোম্পানীতে চাকরি করেন, তা আমরা জানিনা। গত ৪ জুলাই বাড়িতে আসেন এবং ৮ জুলাই (সোমবার) সন্ধ্যায় বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বেড় হয়ে যান। রাতে খোঁজ নিতে যেয়ে মা’কে আর ফোনে পাইনি। সে থেকে মায়ের মোবাইল ফোন বন্ধ ছিল। আজ মায়ের লাশ, পরনের কাপড় দেখে চিনতে পেরেছি এবং জানতে পেরেছি আমার মা’ আর বেঁচে নেই।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মাজহারুল ইসলাম জানান, নিহতার পরিচয় প্রথম দিকে অজ্ঞাত হলেও পরে তার পরিচয় পাওয়া গেছে। নিহতার মাথায়, গলায় এবং বাম চোখের উপর আঘাতের চিহ্ন ও রক্তাক্ত ছিল। অজ্ঞাত খুণীরা তাকে খুন করে এ নির্জন এলাকায় ফেলে গেছে। অনির্ভর সূত্রে পাওয়া তথ্যানুযায়ী যে গ্রামে তার লাশ পাওয়া গেছে ওই গৌরসার গ্রামে তার গোপনে একটি বিয়ে হয়েছিল। আমরা তার সত্যতা যাচাইয়ে অনুসন্ধান করছি।

এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, নিহত হনুফার পরিবারের লোকদের খবর দিয়েছি, ওরা আসলে বিস্তারিত জানতে পারব। এরই মধ্যে সিআইডি’র উপপরিদর্শক (এসআই) হোসেন নাজমুল ও পিবিআই’র উপপরিদর্শক (এসআই) চন্দন কুমারের নেতৃত্বে আসা দু’টি টিম বিষয়টি তদন্ত করছেন। আমরা খুব দ্রুত খুণের রহস্য উদঘাটনে কাজ করছি।

সংবাদ পেয়ে মঙ্গলবার (১৫ জুলাই) বেলা দেড়টার সময় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102