আলী আহসান রবি :
ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি.
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতদের নাম – ১। মোঃ সালমান হোসেন (২১) ২। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) ৩। আবুল কালাম (৪১) ৪। মো: আশানুর (২৮) ৫। মো: হাসান (৩১) ও ৬। ময়ুরী (২৪)৷
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ০৩:০০ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন শহীদ ক্যাপ্টেন মনছুর আলী স্মারনীর পি ডব্লিউ ডি স্টাফ কোয়াটার্স এলাকায় অভিযান পরিচালনা করে সালমান ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৮ কেজি হেরোইনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপরদিকে, বুধবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কালামকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫৫ কেজি গাঁজাসহ মো: আশানুরকে গ্রেফতার করে।
এছাড়া, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ০৬:১৫ ঘটিকায় ডিবি রমনা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন কাকরাইল সুপার মার্কেটস্থ স্টার বেকারীর সামনে অভিযান পরিচালনা করে মো: হাসান ও ময়ুরীকে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এসময় তাদের কাছে উক্ত ফেনসিডিলসহ মাদক কারবারিতে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।