বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে ডিএমপি’র AI Based Road Transport Act Violation Detection System সহ নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎—— পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি (ঝিনাইদহ):

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ দিদারুল আলম এর বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) হরিনাকুন্ডু প্রেসক্লাব এর আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসময়ে উপস্থিত ছিলেন, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রিপন, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান এল বি লিটন, সহ সভাপতি মোঃ সাইফুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম, সাংবাদিক এম টুকু মাহমুদ, সাংবাদিক, মোঃ সৌরভ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার ইউনিটের সভাপতি মকলেছুর রহমান লাড্ডু, সহ-সভাপতি সাংবাদিক মাহবুব মোরশেদ শাহিন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংবাদিক রবিউল ইসলাম সহ আরো অনেকেই।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ দিদারুল আলম সাংবাদিকদের জানান, উপজেলার সকল অনিয়মের বিরুদ্ধে আমি সবসময়ে স্বোচ্ছার থেকেছি। বিশেষ করে উপজেলার কৃষকের কল্যাণে আমি নিবেদিত থেকেছি। তিনি এই উপজেলার কৃষি ও কৃষকের পাশে থাকতে বিশেষ ভাবে অনুরোধ করেন।

অফিস সূত্রে জানা যায়,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম ০৮/১২/২০২৫ ইং তারিখে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ঢাকা বিভাগে এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট The code of criminal procedure, 1898 এর Section 144 এর ক্ষমতা অর্পণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102