সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে ২৫ এপ্রিল শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাজারে
পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে আলোচনা সভা, রেলি এবং
মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য, লাইফ মেম্বার, কৃষি, পরিবেশ, সামাজ উন্নয়ন সংগঠক, চারবার জাতীয় পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) অধ্যাপক মতিন সৈকত। তিনি বলেন এ মূহুর্তে দরকার খাল-নদী সংস্কার। ঐতিহ্যবাহী সুন্দলপুর খালটি বাজারের আবর্জনায় দখলে দূষণে ভরাট হয়ে অস্তিত্ব হারাচ্ছে। শিঘ্রই খালটি পূনঃখনন করে সেচ সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি পূনঃখননে দাউদকান্দি এসেছিলেন। সে ঐতিহ্যকে স্বরণ করে হলেও সুন্দলপুর খাল পূনঃখননে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নিতে সাবেক মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের কাছে দাবি জানাই। সে সাথে কালাডুমুর নদ, খিরাই নদ, মাইথারকান্দি খাল, টামটা- বিটমান খাল সংস্কারের আবেদন করছি। সভাপতিত্ত করেন নদী বিশেষজ্ঞ, বাপা উপদেষ্টা কাজী মোস্তফা কামাল। বক্তব্য রাখেন সোনালী ব্যংকের সাবেক ব্যাবস্থাপক, উপদেষ্টা মোঃ শাহআলম, উপদেষ্টা নিবাস ঘোষ, সাবেক সহকারী সমাজসেবা অফিসার, বাপা সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা কবি মোঃ ওয়াহিদুজ্জামান, জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি খন্দকার আল-মামুন, বাপা দাউদকান্দি উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট রাসেল রাফি,
নির্বাহী পরিষদ সদস্য দোল্লাই নওয়াবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ সোহেল রানা,
নির্বাহী পরিষদ সদস্য জীবন তালুকদার, মোঃ আলমগীর হোসেন, নারী নেত্রী রাজিয়া সুলতানা,
বর্ণমালা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলমগীর হোসেন, মুক্তবাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাকিল সরকার, পরিবেশ কর্মী দীন ইসলাম রাজু প্রমুখ।
স্থানীয় জনগণ এবং গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102