বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে ডিএমপি’র AI Based Road Transport Act Violation Detection System সহ নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎—— পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট

কুমিল্লা তিতাসের মানিককান্দি বহিরাগতদের প্রবেশে এলাকায় উত্তেজনা: আটক ৭ (সাত)

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন : 

কুমিল্লা জেলার তিতাস উপজেলার মানিকান্দি গ্রামে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েল বহিরাগতদের নিয়ে মানিককান্দি গ্রামে প্রবেশ করেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ মানিককান্দি গ্রামে প্রবেশ করে পরিস্থিতি শান্ত করেছেন। এসময় পুলিশ কিছু দেশীয় অস্ত্র ও পাইপ উদ্ধার করে বহিরাগত ৬ জনসহ মোট ৭ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, মানিককান্দি গ্রামের  মৃত মনু মিয়ার ছেলে শাহজাহান (৫৫), বহিরাগত দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রায়হান (২১), একই গ্রামের আক্তার হোসেনের ছেলে জিসান মাহমুদ (২০), মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আরিফ (২০), মো. আলম মিয়ার ছেলে মো. আশরাফুল (২০), মনির হোসেনের ছেলে মো.ফয়সাল (২১) ও রফিকুল ইসলামের ছেলে মো. মাঈনুদ্দিন (২০)। তারা সবাই আওয়ামী লীগ নেতা আবু মোল্লার ভাড়া করা লোক।
রোববার (১৩ জুলাই) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে, রাস্তায় ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। সাধারণ মানুষের ভাষ্য ও প্রত্যক্ষদর্শীদের মতে ২০টি সিএনজি ও ২ টি মাইক্রোতে প্রায় ২০০ জনের একটি গ্রুপ প্রবেশ করেছে মানিককান্দি গ্রামে। সেখানে তারা ৩-৪টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান। বাইতুল জিন্নাহ মসজিদ সংলগ্ন কবরস্থানে একটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। সেখান থেকে কিছু পাইপ উদ্ধার করেছে পুলিশ। মসজিদের ওয়ালের পাশ থেকে একটি টেটাও উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদ উল্যাহ বলেন, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে শোনে মানিককান্দি গ্রামে আসি। আবু মোল্লা গ্রুপ এতোদিন এলাকায় ছিলো না। এখন এলাকায় প্রবেশ করলে সাইফুল মেম্বার গ্রুপ বাঁধা দেন। এতে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং ৭ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসি।

২০২২ সালের ৬ ডিসেম্বর ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মানিককান্দি গ্রামের বাসিন্দা আবুল হোসেন মোল্লার ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জহির মোল্লাকে (৩৫) দিনদুপুরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের অনুসারী সাইফুল মেম্বারের লোকজন।
পরে নিহত জহির মোল্লার ছোট ভাই এসহাক মোল্লা জুয়েল বাদী হয়ে একটি হত্যা মামলা করলে সাইফুল মেম্বারসহ ৪০টি পরিবার এলাকা ছাড়া হয়ে পড়ে। তারা প্রায় ২২ মাস এলাকায় ঢুকতে পারে নি।
৫ আগস্ট সরকার পরিবর্তন হলে সাইফুল মেম্বারের লোকজন গ্রামে ঢুকে আবু মোল্লাসহ তার লোকজনকে গ্রাম থেকে বিতাড়িত করে।

দীর্ঘ ১১ মাস পর রোববার সকালে আবু মোল্লার গ্রুপ দলবল নিয়ে গ্রামে প্রবেশ করে। বর্তমানে মানিককান্দি গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, যে কোনো মুহূর্তে ঘটতে পারে অঘটন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102