বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে ডিএমপি’র AI Based Road Transport Act Violation Detection System সহ নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎—— পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট

মরণফাঁদে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার অংশের প্রায় এক হাজার মিটার সড়ক আড়াই কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ চলমান রয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার সদর এলাকায় ভূঁইয়া কনষ্ট্রাশন’ কর্তৃক ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ‘সড়ক ও জনপদ বিভাগের ‘রোড ডিভাইডার’ ও ইাটের সলিং দিয়ে দু’পাশে ৩ ফুট করে ‘সড়ক প্রশস্তকরণে সংস্কার কাজ শেষ না হতেই বিভিন্ন অংশের সলিং উঠে গেছে। দেবে গেছে সড়কের অধিকাংশ জায়গা। সামান্য বৃষ্টিতে সড়কটি খানাখন্দে জনদূর্ভোগে পরিনত হচ্ছে, সড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্ত তৈরী হয়ে সড়কটি ঝুকিপূর্ণ অবস্থায় পরিনত হয়ে আছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামন্য বৃষ্টিতে সড়ক ডুবে যায়। যান ও মাল পরিবহনগুলো ডুবন্ত সড়কের গর্তে আটকা পড়ে দূর্ঘটনায় কবলিতই নয়, দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে। যানবাহনের চাকার বারিতে ছিটকে পড়া সড়কের কাদাযুক্ত পানি পথচারীদের পোষাক নষ্ট হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে নির্মানাধীন সড়কের অংশ ঘুরে এমন চিত্র দেখা যায়। সড়কের এ নাকাল অস্থায় দূরপাল্লার যান ও মাল পরিবহনগুলো দু’পাশে দীর্ঘ যানজটের কবলে পড়তে হয়। কখনো কখনো অটো ও সিএনজি কাত হয়ে যাত্রীদের কাঁদায় ছিটকে পড়তে দেখা যায়। মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া, বারেরা ফুলগাছতলা, আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজালার ইসলামী ব্যাংক লিঃ, এনআরবি ব্যাংক এর সামনে অংশে এ খানাখন্দ কাজ চলমান অবস্থাতেই দেখা যায়।

ট্রাক চালক নায়েব আলী জানান, সড়কের এমন সমস্যায় আজ নতুন নয়। বছরের পর বছর সমস্যা মোকাবেলা করে জীবনের ঝুঁিক নিয়ে যাতায়ত করতে হচ্ছে। মাঝে মাঝে সওজের লোকজন ইট-সুরকী ফেলে খানা খন্দ ও গর্ত পুরন করলেও তা সাময়িক। পানি সড়কের নিস্কাসনের ব্যবস্থা না থাকায়, সামান্য বৃষ্টিতে সড়ক দেবে গিয়ে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়।

ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকানের সামনের সওজের জায়গায় ইট, বালু, রডসহ নির্মান সামগ্রী, ট্রাক্টর, জেনারেটরসহ বিভিন্ন সামগ্রী রেখে বেদখল থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। উপরন্ত সড়কটি সরু হওয়ায়র কারনে সাধারণ পথচারিদের চলাচলে বিঘ্ন ঘটছে। সিএনজি চালক আমির হোসেন জানান, সড়কের ছোট বড় গর্ত ও খানা খন্দের অংশ পার হতে যেয়ে আমাদের শ্বাস রোধ হয়ে পড়ে। হেলে দুলে কখন যে দূর্ঘটনায় পড়ে যাই। বৃষ্টি বেশী হলে গর্তগুলো দেখা যায় না, অনেক সময় গর্তে পড়ে দূর্ভোগে পড়তে হয়।

সোমবার (১৩ জুলাই) বিকেলে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সড়কের সমস্যা নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান, ভূঁইয়া কনষ্ট্রাশন’ কর্তৃক ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ‘সড়ক ও জনপদ বিভাগের ‘রোড ডিভাইডার’ ও ইাটের সলিং দিয়ে দু’পাশে ৩ ফুট করে ‘সড়ক প্রশস্ত করা চলমান। সড়কে ভারি যানবাহন চলার কারনে সলিং উঠে গেছে। তাই আমরা প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে কুমিল্লার ময়নামতি থেকে দেবীদ্বারের অংশ পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থাসহ ইটের সলিং উঠিয়ে ঢালাইসহ বিটুমিন দিয়ে কাজ করার প্রস্তাবনা মন্ত্রনালয়ে পাঠিয়েছি।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাড়কের দেবীদ্বার অংশের খানা-খন্দ ও ছোট-বড় গর্তের কারনে জনদূর্ভোগ নিয়ে সওজের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি।
ছবির ক্যাপশন ঃ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার অংশের বিভিন্ন জায়গায় ইটের সলিং উঠে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102