তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা জেলা তিতাস উপজেলা জিয়ারকান্দি ইউনিয়নের গৌরিপুর -হোমনা সড়কের দড়িকান্দি এলাকায় ইমতিয়াজ (৩০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন তিতাস থানা পুলিশ। ঝোপে পড়ে থাকা মরদেহ এলাকাবাসি দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করার পর লাশের পরিচয় মিলে।
বরিশাল জেলার কাজিরহাট থানা পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওয়ালাদারের ছেলে নিহত ইমতিয়াজ। তিতাস থানা ওসি মো.শহিদুল্লাহ জানিয়েছেন মরদেহ উদ্ধার শেষ তিতাস থানায় নিয়ে গিয়ে নিহত ইমতিয়াজের পরিচয় পেয়ে তার আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা আসামাত্র মরদেহ হস্তান্তর করা হবে। তাদের আত্মীয় স্বজনদের জবানবন্দি নেওয়া হবে এবং সুষ্ঠু তদন্তে আইনি ব্যবস্থা নেওয়া হবে।