মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় চাতলপাড় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদলের নেতা সোহরাব নিহত। আহত হয়েছেন ৫০ জনের মত। শনিবার (৫ জুলাই) দুপুর দিকে উপজেলার চাতলপাড় বাজারে এ সংঘর্ষ হয়।
সোহরাব মিয়া চাতলপাড় মোল্লা গোষ্ঠীর সমর্থক। তিনি চাতলপার ইউনিয়নের চান মিয়ার ছেলে।সহ-সাধারণ সম্পাদক ছাএদলের চাতলপাড় ইউনিয়নের।
স্থানীয়রা জানান, চাতলপাড় ইউনিয়নের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এসব ঘটনায় তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের হয়েছে। স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে কিছু বিরোধ শেষ হয়েছে। শনিবার দুপুরে পূর্ববিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মোল্লা গোষ্ঠীর একজন নিহত হয়েছে।
চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান দুই গোষ্ঠীর দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারি শুরু হয়।