বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

হরিপুরে গ্রাম -বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

পেয়ার আলী, ঠাকুরগাঁও:

গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি পাতা খেলা আধুনিক বিনোদনের ভিড়েও ঠাকুরগাঁওয়ের হরিপুরে এ খেলা এখনও প্রাণবন্ত করে রাখে গ্রামীণ মানুষের হৃদয়ে এমনই এক ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর (শুক্রবার) বিকেলে হরিপুর কারবলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ খেলা। উদ্বোধন করেন হরিপুরের ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোকসেদ আলীসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। খেলোয়াড়দের মাঠে নামা ও দর্শকদের হাসি-উল্লাসে মুখর পরিবেশের খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ তরিকুল ইসলাম, রেজাউল করিম ও শাহ আলম। বিভিন্ন এলাকার খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠজুড়ে জমে ওঠে উৎসবের আমেজ।

আধুনিকতার ছোঁয়ায় যখন ঐতিহ্যবাহী খেলাগুলো বিলুপ্তির পথে, তখন হরিপুরে এই আয়োজন গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনই নয়, তরুণ প্রজন্মকে তাদের শেকড়ের সঙ্গে পরিচিত করে তোলে। গ্রামীণ বাংলার গর্ব—পাতা খেলা, আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102