রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জকিগঞ্জে বিজিবির উদ্যোগে ‘আলোর পথে’ মতবিনিময় সভা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর Intellectual PropWorlderty Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন

কুমিল্লা তিতাসের দড়িমাছিমপুরে জমজমাট ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

মাদক ছেড়ে মাঠে চল প্রিয় খেলা ফুটবল এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামের যুবসমাজ কর্তৃক আয়োজিত ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার দড়িমাছিমপুর উত্তর পাড়া মাঠে কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া।
কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ উজ্জ্বল হোসেন উজ্জ্বলের সার্বিক ব্যবস্থাপনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জামাল সরকার,তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল্লা সরকার, তিতাস উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবিকুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন ভান্ডারী, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিস সরকার, ঢাকার প্রশান্তি হাসপাতালে ম্যানেজান নাছির উদ্দিন মোল্লা, তিতাস উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল আনোয়ার সরকার, কলাকান্দি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিপন মিয়া, মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীক ও সমাজ সেবক মিজান সরকারসহ হাজার ও ফুটবল প্রেমী দর্শকগণ।

৯০ মিনিট খেলায় আবুল হোসেন স্পোর্টিং ক্লাবকে ১-২ গোলে হারিয়ে শাহ আলম শরীফ ক্লাব বিজয় অর্জন করে নেন। খেলা শেষে আয়োজক কমিটি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ, রানার আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102