রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি প্রাথমিকে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে সরকারের তালবাহানা উদ্দেশ্যমূলক প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বের স্মরণে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর শুভ উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী তরুণ, গবেষণার ক্ষেত্রে এই তরুণেরকে এগিয়ে আসতে হবে প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয়, নির্দিষ্ট সময়েই উন্নয়ন কাজ শেষ করতে হবে — ডিএনসিসি প্রশাসক জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করছে বর্তমান সরকার — নিতাই রায় চৌধুরী শব্দ-যোদ্ধার কলম যখন বিবেকের কণ্ঠস্বর: মোঃ তোসিকুল আলম বাবুল

কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

দিনাজপুর (হিলি), ২৪ এপ্রিল ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন আজ শুক্রবার বিকালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার শুধু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষিঋণ মওকুফের মধ্যে সীমাবদ্ধ নেই । বরং কৃষকের সার্বিক উন্নয়ন নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি যেন সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছায় এবং জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরো বলেন, কৃষকরা যদি প্রণোদনার যথাযথ সুবিধা পায় এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে, তাহলে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে পরিবার, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা তৈরি হবে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের কৃষি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

অনুষ্ঠানে ২০ জন কৃষকের মাঝে মুগডালের বীজ ও সার এবং ৫ জন কৃষকের মাঝে মৌবক্স বিতরণ করা হয়। এছাড়া কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জ এলাকার ৭টি পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়।

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102