বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

মানবতার এক অনন্য দৃষ্টান্ত: প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাইকেল উপহার

ফিরোজ হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ফিরোজ হোসাইন, (এফবি) প্রতিবেদনঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে, যা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতোমধ্যেই আলোচিত হয়েছে। আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিউল (প্রতিবন্ধী) নিয়মিতভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে না পারায় স্কুলে যাতায়াতে ভোগান্তিতে ছিল।

বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান চৌধুরী শিক্ষার্থীর সমস্যার কথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জায়িদ ইমরুল মোজাক্কিনের নজরে আনেন। এরপর মানবিকতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করে ইউএনও নিজ হাতে সামিউলের কাছে একটি নতুন সাইকেল তুলে দেন।

সাইকেল হাতে পেয়ে সামিউলের মুখে ফুটে ওঠে আনন্দের ঝলক, আর তার মায়ের চোখ ভরে ওঠে কৃতজ্ঞতার অশ্রুতে। উপস্থিত সবার কাছে সেই দৃশ্য ছিল এক অনন্য অনুভূতির প্রতিচ্ছবি। তারা একবাক্যে বলেন, সমাজে যদি এভাবে সবার পাশে দাঁড়ানো যায় তবে শিক্ষার পথ আরও সহজ হবে এবং মানবিক সমাজ গড়ে উঠবে।

মানবতার এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা ইউএনও’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মনে করেন, এ ধরনের পদক্ষেপ শুধু একটি শিশুর জীবনকেই সহজ করে না, বরং পুরো সমাজকে অনুপ্রাণিত করে এগিয়ে যেতে শেখায়।

সামিউলের হাসি যেন প্রমাণ করে দিল-“মানবতার জন্যই মানুষ মহান।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102