শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ

মো: আবদুল হাফিজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মো: আব্দুল হাফিজ, দিনাজপুর প্রতিনিধি :

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ আমড়া বিওপি এলাকায় স্থানীয় জনসাধারনের খড়ের গাদায় অগ্নিকাণ্ড এবং বিজিবি ও জনসাধারনের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অদ্য ১৬ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ১১টা ৩৫মিনিটে বিজিবি আমড়া বিওপি হতে প্রায় ৩০০ গজ দক্ষিণে আমড়া গ্রামের বাসিন্দা মোঃ আতাউর মিয়া (৪৮), পিতা- কুদ্দুস মিয়া, গ্রাম- আমড়া, ডাকঘর- মুরারীপুর, উপজেলা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর এর বাড়ির সামনে রক্ষিত খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধিনায়কের নির্দেশক্রমে আমড়া বিওপি কমান্ডারের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ফায়ার ফাইটিং সরঞ্জামাদিসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিজিবি ও স্থানীয় জন সাধরণসহ আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে আনুমানিকরাত ১১টা৪০মিনিটে বিজিবি ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামানপিএস সি সাংবাদিকদের জানান, বিজিবি সর্বদা দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের যেকোনো প্রয়োজনে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102