বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে এক ৮ম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

মো: সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম। তিনি বলেন, মাথার উপরভাগে সাপের কামড় ছিল। শেষ সময়ে হাসপাতালে নিয়ে আসার কারণে আমরা চেষ্টা করেছি, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের লোকজন প্রায় ৫ ঘন্টা ঔঝার নিকট ঝাঁড়ফুকে সময় নষ্ট করে ফেলেছেন।

মৃত স্কুলছাত্রী সঙ্গিতা রায় (১৩) ১ পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে। লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

সঙ্গিতার কাকা সাতানু সিংহ জানান, বৃহস্পতিবার ভোর ৪টার সময় ঘুমের ঘরে সাপে কামড় দেয় স্কুলছাত্রীকে। মাথায় কামড়ানোর কারণে শুরুতে বুঝে উঠতে পারছিল আসলে কিসে কামড়েছে। নিজেরাই বিভিন্ন ভাবে বিষ নামানোর চেষ্টা ব্যর্থ হয়ে সকাল ৯টায় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ৫ম তলায় তোলার সময় মারা যায় স্কুলছাত্রী।

এদিকে দুপুর ২টার সময় সঙ্গিতা রায়ের শেষকৃত্য সম্পন্ন করেছেন বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102