মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামরাই থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ নীরব যন্ত্রণার অদৃশ্য সংকেত: এক পুলিশ সদস্যের মৃত্যু ও আমাদের সামাজিক দায় জলঢাকায় বজ্রপাতে ভ‍্যান চালকের মৃত্যু

তরুনদের রক্তে রাঙা পথ মাড়িয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে – আবু সাঈদ লিওন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, জলঢাকা প্রতিনিধি :

২২ আগস্ট, শুক্রবার

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন বলেছেন- তরুনদের রক্তে রঞ্জিত পথ মাড়িয়েই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। তরুনরা সাহস নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে এগিয়ে না এলে হয়তো জাতিকে আরও দীর্ঘকাল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হতো। তিনি আজ গোলমুন্ডা হাইস্কুল মাঠে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তাঁর সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলার প্রধান প্রতিনিধি জনাব রেজাউল করিম রাজু, এনসিপি নেতা খলিলুর রহমান, শাহাদাত হোসেন সাজু, এনসিপির গোলমুন্ডা ইউনিয়ন প্রতিনিধি মোতালেব হোসেন সহ এনসিপির ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ।
জনাব রেজাউল করিম রাজু তার বক্তব্যে তরুন সমাজকে মাদক ও নেশা থেকে মুক্ত রাখতে এ ধরনের কর্মসূচী গ্রহনের জন্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও এ ধরনের বড় কর্মসূচী গ্রহনের আহ্বান জানান।

সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে আজকের অত্যন্ত প্রতিদ্বন্দিতাপুর্ন ও দর্শনীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে গোলমুন্ডা ফুটবল একাডেমী বনাম ধর্মপাল ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় গেলমুন্ডা ফুটবল একাডেমী ১-০ গোলে জয়লাভ করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102