বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎—— পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট তিন মাসেই ভেঙে পড়ল ৮৬ লাখ টাকার রাস্তা, তিতাসে ক্ষোভ শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল– মার্কিন রাষ্ট্রদূত সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল

GAIN এর ‘স্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি দেখতে হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শন করলেন শ্রম সচিব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

GAIN এর ‘স্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি দেখতে হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শন করলেন শ্রম সচিব

আলী আহসান রবি,সিনিয়র রিপোর্টারঃ
২৪ শ্রাবণ (৭ আগষ্ট): ২০২৫

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভডনিউট্রিশন (GAIN) এর পুষ্টি উন্নয়ন বিষয়ক ‘স্বপ্ন’ প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের আজ বৃহস্পতিবার টঙ্গী অঞ্চলে অবস্থিত হা-মীম গ্রুপের ক্রিয়েটিভ কালেকশন লিমিটেড কারখানা সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শ্রম সচিব কারখানার শ্রমিক, কর্মকর্তা ও মালিক পক্ষের সমন্বয়ে গঠিত পুষ্টি উন্নয়ন কমিটির সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ ‘পুষ্টি বন্ধু’ (শ্রমিক প্রতিনিধি) এর সাথেও তাদের অভিজ্ঞতা শোনেন।

সচিব আরও বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ‘স্বপ্ন’ প্রকল্প একটি মডেল হিসেবে কাজ করছে। শ্রমিকরা দেশের অর্থনীতির মেরুদণ্ড; তাদের পুষ্টি নিশ্চিত করতে এই উদ্যোগ অন্যান্য শিল্পখাতেও সম্প্রসারণ করা প্রয়োজন।

পরবর্তীতে শ্রম সচিব কারখানার অভ্যন্তরে স্থাপিত ন্যায্য মূল্যের দোকান পরিদর্শন করেন। GAIN-এর কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই দোকান থেকে শ্রমিকরা সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পাচ্ছেন।

GAIN এর কান্টি ডিরেক্টর বলেন, স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে পুষ্টিবান্ধব পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। সরকারের সহযোগিতায় এ প্রকল্পকে আমরা এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর জেলার কর্মকর্তাবৃন্দ, হা-মীম গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102