সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধামরাই সরকারি কলেজে মাদকবিরোধী র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দৌলতপুরে ‘স্বপ্নধারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি কে.’ ঘিরে অর্থ সংগ্রহের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই ….স্বাস্থ্যমন্ত্রী রবিবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন কুমিল্লা তিতাসে আন্তর্জাতিক মাদক বিরোদী উপলক্ষে যুবক ও সচেতন ব্যাক্তিদের আলোচনা সভা স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে ‘সিটা’ প্রকল্পের উদ্বোধন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

রোববার (২৮ জুন ২০২৬) সকাল ১০টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। সিরাজগঞ্জে ৪ লক্ষ ৬৭ হাজার ১০৩ জন শিশুকে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে উদ্বোধন করা হয়েছে।

ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত টিকাদান কেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
কর্মসূচিটি বাস্তবায়ন করছে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আয়োজনে রয়েছে সিভিল সার্জন অফিস, সিরাজগঞ্জ এবং সহযোগিতায় রয়েছে ইউনিসেফ।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন জানান, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তিনি সকল অভিভাবককে প্রতিদিন সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার প্রত্যেকটি পয়েন্টে তাদের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ রায়হানুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ এম. ফারুক আহামেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. ফরহাদ হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সারমীন খন্দকার, মেডিকেল অফিসার ডা. ফারিহা তাসনিম, ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম, ইউনিসেফের জেলা মেইনসিন (Measles) অফিসার মোছাঃ হোসনে আরা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102