জলঢাকা, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জলঢাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গনতান্ত্রিক মূল্যবোধ বিকাশে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউ এন ও জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির মোখলেছার রহমান মাস্টার, মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি রোকনুজ্জামান চৌধুরী, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমূখ। সভায় ফেসবুক, হোয়াটসএ্যাপ, হ্যাক অনলাইন জুয়া বন্ধের জন্য প্রতিকার ও আইনি ব্যাবস্থা গ্রহণের জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ও মাদ্রাসার প্রধানগণ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।