বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিউরোসায়েন্স হাসপাতালে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের আর্থিক অনুদান প্রদান –সমাজকল্যাণ মন্ত্রী আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ঘিরে শুভেচ্ছা, নীরবতা ও প্রত্যাশা: বীমা খাত কি নতুন পথের সন্ধানে? বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন কুমিল্লা তিতাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ আইডিআরএর নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা: কেউ এগিয়ে, কেউ নীরব—কেন এই দূরত্ব? মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার; আহতদের হাসপাতালে প্রেরণ চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যুক্ত হতে আজ বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে —–মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করলেন রেলমন্ত্রী

জলঢাকায় পার্টনার কংগ্রেস উপলক্ষ্যে আলোচনা সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

জলঢাকা, নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী জলঢাকায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ‍্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ নাজমুল আলম, নীলফামারী জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী, উপজেলা জামায়াতের আমীর মোখলেছার রহমান মাষ্টার, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফা, মৎস কর্মকর্তা আরিফুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি বেগম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়ম্মার আল হাসান, উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমুখ। বক্তারা কৃষিতে বিপ্লব ঘটাতে ও কৃষকদের লাভবান হতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে কৃষি প্রোনোদনার অংশ হিসাবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার, ধানের বীজ, সবজির বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। মুল প্রবন্ধ উপস্থাপক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত উপ সহকারী কৃষি অফিসার খোরশেদ আলম।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102