সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কমিটি গঠন কুমিল্লা তিতাসের শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ হাজার হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ আটক অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে —— শিক্ষা মন্ত্রী ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত জীবনযুদ্ধে হার মানতে চান না কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার মীম নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

জামগড়া পুলিশ ক্যাম্প দিনরাত সেবার পরেও বাহন কেবল অটো রিকশা বেহাল সড়কে ব্যাহত জরুরি সেবা

শেখ রাসেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে স্থানীয় অপরাধের গ্রাফ অনেকটাই নিম্নমুখী দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে।

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন এই ক্যাম্পের পুলিশ সদস্যরা। কিন্তু দুঃখের বিষয় হলো দেশ ও জাতির সুরক্ষায় নিয়োজিত এই বাহিনীর সদস্যরা নিজেরাই ভুগছেন তীব্র যানবাহন সংকটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে অফিশিয়াল কোনো কাভার্ড ভ্যান বা টহল গাড়ি বরাদ্দ দেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই পুলিশ সদস্যদের যেকোনো অভিযানে বা চলাফেরায় অটোরিকশার ওপর নির্ভর করতে হচ্ছে।

​এদিকে জামগড়া এলাকার রাস্তাঘাটের অবস্থাও বেশ বেহাল একদিকে খানাখন্দে ভরা ভাঙাচোরা রাস্তা অন্যদিকে নিজস্ব কোনো দ্রুতগামী যানবাহন না থাকায়।কোনো এলাকায় অপরাধের খবর পেলে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ দেরি হয়ে যাচ্ছে। এতে করে পুলিশের আন্তরিকতা থাকা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত সময়ে জরুরি সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

​জামগড়া ক্যাম্পের পুলিশ ভাইরা অনেক কষ্ট করেন কিন্তু একটা সরকারি গাড়ি না থাকায় তারা সময়মতো আসতে পারেন না। অটোরিকশা দিয়ে কি আর চোর-ডাকাত ধরা যায়।

​এলাকাবাসীর দাবি, জামগড়ার মতো একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে এবং পুলিশের এই ত্যাগকে সার্থক করতে দ্রুত একটি সরকারি কাভার্ড ভ্যান বা টহল গাড়ি বরাদ্দ দেওয়া প্রয়োজন।

সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করলে পুলিশের কাজের গতি যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষও আরও দ্রুত নিরাপত্তা ও সেবা পাবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102