শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য

বিষ প্রয়োগ করে ফসল নষ্ট

তারেক মাহমুদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি :

ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ। পাবনার ঈশ্বরদীতে পৈত্রিক জমির মালিকানা ও সুষম বণ্টন নিয়ে বিরোধের জেরে আগাছানাশক বিষ প্রয়োগ করে ঢেঁড়স ও মিষ্টি কুমড়াক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জমির সুষম বণ্টন এবং থানায় দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন জমির অংশীদারদের একাংশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি মাঠে ক্ষতিগ্রস্ত ফসলি ক্ষেতের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাইদুর রহমান মোল্লার ছেলে ইমরান হুসাইন। এ সময় তাঁর চাচাতো ভাইয়েরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ইমরান হুসাইন বলেন, তাঁদের দাদা মৃত আবেদ আলী মোল্লার রেখে যাওয়া ওয়ারিশ সূত্রে প্রাপ্ত প্রায় ২২ বিঘা জমি তাঁর বাবা ও দুই চাচা দীর্ঘদিন ধরে মৌখিকভাবে ভাগ-বাটোয়ারা করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে বড় চাচা জাবেদ মোল্লার মৃত্যুর পর পরিস্থিতি বদলে যায়। মেজো চাচা আনিস মোল্লা তাঁর দুই ছেলে ফিরোজ মোল্লা ও রবিন মোল্লাকে সঙ্গে নিয়ে পূর্বের সেই মৌখিক বণ্টননামা অস্বীকার করেন। তাঁরা জোরপূর্বক উর্বর জমির বিভিন্ন অংশ দখল করে চাষাবাদ শুরু করেছেন এবং তাঁদের ভাগের লিচু বাগানও দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

তিনি আরও দাবি করেন, কোলেরকান্দি মাঠের বিরোধপূর্ণ জমির দখল সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করার অনুরোধ উপেক্ষা করে আনিস মোল্লা ও তাঁর ছেলেরা নিজেদের পছন্দমতো জমির মধ্যবর্তী অংশে নতুন করে ঢেঁড়স ও মিষ্টি কুমড়ার আবাদ করেন। এর মাধ্যমে তাঁরা পরিকল্পিতভাবে নতুন বিরোধ সৃষ্টির চেষ্টা করছেন। জমি থেকে অবৈধ দখল উচ্ছেদের উদ্দেশ্যে আগাছা পরিষ্কারের জন্য বিষ প্রয়োগ করা হলে মূল ফসলও নষ্ট হয়ে যায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান মোল্লা, নাসির উদ্দিন মোল্লা, আরব আলী মোল্লা, আরিফুল মোল্লা এবং শফিউদ্দিন মালিথাসহ পরিবারের সদস্যরা।

এদিকে, ফসল নষ্ট ও জমি দখলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত আনিস মোল্লার ছেলে ফিরোজ মোল্লা। পাল্টা দাবি করে তিনি বলেন, “আমার চাচা ও চাচাতো ভাইয়েরা নিজেদের সুবিধামতো দাদার সম্পত্তি ভাগাভাগি করে ভোগদখল করছেন। আমাদের বিরুদ্ধে আনা জমি দখল বা ফসল নষ্টের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিবাদমান জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিরোধ চলে আসছে। তবে ফসলি জমিতে বিষ প্রয়োগের এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102