রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান ভূমিমন্ত্রীর

আশুলিয়ায় গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার হত্যা না আত্মহত্যা নিয়ে রহস্য!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

​ঢাকার আশুলিয়ার জামগড়া চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকার একটি বাসা থেকে মোছাঃ জেসমিন খাতুন (২৯) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এবং ঘটনার পারিপার্শ্বিকতায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় গভীর রহস্যের সৃষ্টি হয়েছে।

​নিহত জেসমিন খাতুন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের সরোয়ার সদ্দারের মেয়ে তার মায়ের নাম বেলী খাতুন। তিনি জামগড়া এলাকার বাড়িওয়ালা মোঃ আব্দুর রসিদ ও ম্যানেজার আব্দুস সোরহাবের তত্ত্বাবধানে থাকা একটি বাড়িতে ভাড়া থাকতেন।

​​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১৭ জুন) রাত আনুমানিক ১১টার দিকে ওই বাসার অন্য ভাড়াটিয়ারা জেসমিনের ঘরের জানালা খোলা দেখতে পান দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ডাকাডাকি করেন।

এরপরও কোনো সাড়া না মেলায় সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পান, ঘরের ভেতর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় জেসমিনের দেহ ঝুলছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়।

​​খবর পেয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশ নিহতের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে।

​এদিকে, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে হলেও এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে এটি নিয়ে নানা গুঞ্জন ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, নিহতের হাতে বিভিন্ন আঘাতের দাগ দেখা গেছে, যা স্বাভাবিক আত্মহত্যার ক্ষেত্রে সাধারণত থাকে না। ফলে একে রহস্যজনক মৃত্যু বলে দাবি করছেন অনেকে। ঘটনার পর থেকে নিহতের পরিবারের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

​​এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​পুলিশের পক্ষ থেকে ঘটনাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত মোবাইল ফোন দুটি খতিয়ে দেখে ক্লু খোঁজার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102