আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৫টায় পৌর শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
“মাদককে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীদের বিরুদ্ধে জনসচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন সরকারি হাজী কোরপ আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকতেল হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন ১০ নম্বর ওয়ার্ডের মুরব্বি সুনীল কুমার দে।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি উপস্থিতদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ. ম. রকিবুল হাসান রতন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বিশা সেখ, সমাজসেবক ও নাট্যব্যক্তিত্ব আহমেদ শরীফ, ব্যবসায়ী ও সমাজসেবক মো. জহুরুল ইসলাম মণ্ডল, রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড ইসমাইল হোসেন, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আমীর হোসেন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান আলী সাজা ও সাধারণ সম্পাদক মো. মিল্টন খন্দকার, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু সেখ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহান আহমেদ শামীম, সাধারণ সম্পাদক রানা আহমেদ এবং শহর যুবদলের সহ-সভাপতি মো. জুয়েল সেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণের সাধারণ সম্পাদক প্রফেসর মো. মাসুদ রানা।
সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সকলকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।