রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধামরাই সরকারি কলেজে মাদকবিরোধী র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দৌলতপুরে ‘স্বপ্নধারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি কে.’ ঘিরে অর্থ সংগ্রহের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই ….স্বাস্থ্যমন্ত্রী রবিবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন কুমিল্লা তিতাসে আন্তর্জাতিক মাদক বিরোদী উপলক্ষে যুবক ও সচেতন ব্যাক্তিদের আলোচনা সভা স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে ‘সিটা’ প্রকল্পের উদ্বোধন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা: ২৮ জুন ২০২৬

শিক্ষার্থীদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করার জন্য দেশব্যপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে “Startup, Science Project and Innovation Idea Showcasing”-প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়াধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম এর আওতায় এই আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল প্রতিপাদ্য “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।”

আগামীকাল ‘বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ জাতীয় পর্যায়ের শোকেসিং প্রোগ্রাম আয়োজিত হতে যাচ্ছে। জাতীয় পর্যায়ে জেলার ও মহানগর পর্যায়ের সেরা ১০০ দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করবে। কাল দুপুর ২ টায় জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের কথা রয়েছে। জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি একে ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ থেকে রূপান্তর করে দেশের “ভবিষ্যৎ অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিপ্লবের” একটি ঐতিহাসিক মাইলফলকে পরিণত করবে বলে আশা করা যায়।

সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে, প্রতি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক রয়েছেন। গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগরীর শিক্ষা থানায় সফলভাবে এই শোকেজিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ে ৮০২৯ টি দলে মোট ২৭ হাজার ২০৪ জন শিক্ষার্থী এবং ১৬,০৫৮ শিক্ষক অংশগ্রহণ করেছে।

উপজেলার বাছাইকৃত ৫৪৬ টি দল গত ১৪ জুন জেলা পর্যায়ে তাদের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন করেছে। সেদিন বি এ এফ শাহীন কলেজে মিলনায়তনে ঢাকা জেলা পর্যায়ের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ক্ষুদে উদ্ভাবকদের অনুপ্রেরণা প্রদান করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। উপজেলা ও জেলা পর্যায়ে আড়ম্বরে আয়োজিত এসব শোকেজিং প্রোগ্রামে স্থানীয় মাননীয় সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উপজেলা ও জেলার এই স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রামে স্থানীয় অনেক সমস্যা স্থানীয়ভাবেই সমাধানের উপায় খুঁজে পাওয়া যাবে। এছাড়া স্টার্টআপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উদ্যোগতা সৃষ্টির পথ উম্মেচিত হবে।

প্রদর্শনকৃত দলের মধ্য থেকে সেরা 10 দলকে ট্রফি প্রদান করা হবে। প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্য থেকে “সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” এবং শিক্ষার্থীদের মধ্য থেকে “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” প্রদান করা হবে। “সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার”-এর জন্য মনোনীত শিক্ষকগণ পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা ও একটি সনদপত্র পাবেন। এছাড়া, “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার”-এর জন্য মনোনীত শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা ও একটি সনদপত্র পাবে।

এছাড়াও একই ভেনুতে কাল প্রধানমন্ত্রীর মাধ্যমিক পর্যায়ের ২৯৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে শুরু হয়েছে নতুন ধরনের এক সবুজায়ন কর্মসূচি। এর আওতায় আগামী পাঁচ বছরে স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২৯৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮৯০৭টি বিদ্যালয়, ১৪৪৬টি স্কুল এন্ড কলেজ এবং ৯২৬৮টি মাদ্রাসা রয়েছে।

এলক্ষ্যে, প্রতিবছর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০০ টাকা করে জলবায়ু সচেতনতা অনুদান প্রদান করা হচ্ছে। এবছর, বর্ণিত কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি ফলদ বৃক্ষ, ১টি বনজ বৃক্ষ ও ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে। বর্ণিত অনুষ্ঠানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক প্রমুখ উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ব্যক্তিগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি অংশগ্রহণমূলক হবে বিধায় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীগণের সরাসরি অনুভূতি প্রকাশের সুযোগ রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অনুষ্ঠানটি সুন্দরভাবে পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন। প্রতিষ্ঠানসমূহ উক্ত দিবসে ক্যাম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার, ফেস্টুন ইত্যাদি টানানোর ব্যবস্থা করবেন। এছাড়াও, বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে র‌্যালির আয়োজন করা হবে।

আজ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ভেনু পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102