রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা উপজেলার ৪নং চান্দেরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে চান্দেরচর বটতলী বাজার মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির মূল শক্তি। তাই জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে হবে। এ সময় তিনি চান্দেরচর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে দ্রুত কাজ করার আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান মোল্লা চেয়ারম্যান, আবু নাসের ওয়াহেদ সম্পদ, আঃ আজিজ সাব মিয়া চেয়ারম্যান, সাবেক চান্দেরচর ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন মিয়া এবং ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি)। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সৈকত আলী মোল্লা ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাউসার মিয়া।
চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জনসভাটি দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এবং মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102