ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধামরাই পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। তিনি সকলকে ঈদের আনন্দ গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
আশিকুজ্জামান স্বপন আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি ধামরাই পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এই ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সমাজের সকল অসঙ্গতি দূর করে মানবিক ও সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
সবশেষে ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।