রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান ভূমিমন্ত্রীর

কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের কাটাখালি মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ তুলে থানায় অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রকল্পের জমির মালিকরা। বুধবার (১৭ জুন) বিকেলে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক জমির মালিক তিতাস থানায় উপস্থিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, দড়িকান্দি গ্রামের মকবুল হোসেন ভূইয়া তাদের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। সর্বশেষ মামলার প্রতিবাদ জানাতে এবং নিজেদের জমি ও মৎস্য প্রকল্প রক্ষার দাবিতে তারা থানায় অবস্থান নেন। তাদের দাবি, কাটাখালি মৎস্য প্রজেক্টটি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বিভিন্ন অপতৎপরতা চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই কাটাখালি মৎস্য প্রজেক্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি দায়ের করা মামলাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া জমির মালিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, প্রকল্পের বৈধ মালিকদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এ বিষয়ে অভিযুক্ত মকবুল হোসেন ভূইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি জমির মালিকদের কাছ থেকে ১০ বছরের জন্য পত্তন নিয়েছি। এ সংক্রান্ত সকল বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।”
তিতাস থানা পুলিশ জানায়, উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102