সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান

এস এমজ জহিরুল ইসলাম বিদুৎ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : সাংবাদিকদের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন – (VSHRO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. শাহানাজ জামান।

শনিবার সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি ও কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন।

একই অনুষ্ঠানে মানবাধিকার ও ভিকটিম সাপোর্টে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে VSHRO এর ৭ জন সদস্যকে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন VSHRO-এর উপদেষ্টা মোঃ মতিউর রহমান মুক্তি, কেন্দ্রীয় মহাসচিব সাফায়েত সারদীন, সহ-যুগ্ম সম্পাদক মোঃ রায়হান আহম্মেদ ভূইঁয়া, অর্থ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোঃ মঞ্জুর আহমেদ মুন্না ও নির্বাহী সদস্য মোঃ সিনাফি এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক এম.এ আকাশ, সহকারী মহাসচিব প্রিয়াংকা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ রাব্বি মোল্লা, সিলেট বিভাগ সভাপতি আজিজুর রহমান জয়নাল, কুমিল্লা বিভাগ সভাপতি শরীফ হোসেন ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

মনোনয়ন গ্রহণের পর অ্যাড. শাহানাজ জামান বলেন, “সাংবাদিকতা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। ভিকটিমদের পাশে দাঁড়ানো এবং সত্য প্রকাশের এই যাত্রায় জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।”

VSHRO পরিবারের পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থাকে নিরন্তর ধন্যবাদ জানিয়েছেন। নেতারা বলেন, এই স্বীকৃতি মানবাধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করতে তাদের আরও উৎসাহিত করবে।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত আরোও অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102