রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নাগরিকদের উদ্বুদ্ধ করতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে চিকিৎসা সামগ্রী বিতরণ পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদুল আযহায় ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা ছিল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল নাজিরপুর উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ সাঈদী: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা নীল জলরাশির জিকির- জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে বিস্কুট ফ্যাক্টরির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তিতাসে মজিদপুরে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান: প্রবাসীর উদ্যোগে যুবকদের নিয়ে রাস্তা মেরামত

নীল জলরাশির জিকির-

ডি এম এমদাদুল হক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ডি. এম. এমদাদুল হক :

নীল জলরাশির বিস্তৃত বুকে,
অবিরাম ছুটে চলে ঢেউয়ের মিছিল।
মনে হয় যেন প্রতিটি তরঙ্গ
করছে মহান রবের জিকির।

গভীর সাগরের নিঃশব্দ ভাষায়,
লুকিয়ে আছে কত রহস্যের কথা।
আকাশ, বাতাস, সূর্যের আলো,
সবই বলে স্রষ্টার মহিমার গাঁথা।

ঢেউ আসে, ঢেউ যায়,
তবু থামে না তার প্রশংসার ধারা।
যেন প্রতিটি ফেনিল জলকণা
পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।

দিগন্তজোড়া নীলের মাঝে
মানুষ খুঁজে পায় নিজের পরিচয়।
সৃষ্টির মহিমা দেখে হৃদয় বলে—
আল্লাহ ছাড়া নেই কোনো আশ্রয়।

কুয়াকাটার বুকে দাঁড়িয়ে আজ,
প্রকৃতির অপার সৌন্দর্য দেখি।
নীল জলরাশির জিকির শুনে
রবের শুকরিয়ায় মাথা নত রাখি।

হে আল্লাহ!
তোমার অসীম কুদরতের নিদর্শন দেখে
আমাদের হৃদয়কে ঈমানে পরিপূর্ণ করে দাও।
আমাদের জীবনকে হালাল, কল্যাণময় ও বরকতময় করো।
আমিন ইয়া রব্বাল আলামিন।

ব্যবস্থাপনা পরিচালক
Istanbul Hotel & Resort Limited

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102