রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান ভূমিমন্ত্রীর

সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

মৌচাক গাজীপুর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫  সালের মূল্যায়ন ক্যাম্পের সমাপনী মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণকারী স্কাউট, গার্লস ইন স্কাউট,  মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন২০২৬) সকালে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে মেইন এরিনায় পাশে ইয়ুথ পার্লামেন্ট চত্বর প্রাঙ্গণে ১৮ – ২০ – পর্যন্ত সমাপনী ক্যাম্পে পতাকা নামানোর মধ্যেদিয়ে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী স্কাউট ও গার্লস ইন স্কাউটদের মাঝে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে সমাপনী অনুষ্ঠানে এসময়ে  ক্যাম্পের পতাকা উত্তোলন করেন ঢাকা অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫  সালের মূল্যায়ন ক্যাম্পের সাব ক্যাম্প ১ চীফ অখিল কুমার কুন্ডু।
সমাপনীও সনদ বিতরণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর (প্রোগ্রাম) পরিচালক মোসাঃ মাহফুজা পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পে স্কাউট/ গার্লস ইন স্কাউট সদস্যদের হাতে সনদ তুলেদেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতরের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম)  ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ক্যাম্প ২০২৫ এর  ডেপুটি ক্যাম্প চীফ আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম।

এসময়ে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে, নৌ ও এয়ার অঞ্চল আঞ্চলিক পরিচালক মোঃ শামীমুল ইসলাম, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরের উপ পরিচালক মোঃ মশিউর রহমান, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক (প্রাগ্রাম) মোঃ আবু সাঈদ, জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র, মৌচাক গাজীপুরের সহকারী পরিচালক কাজী মোঃ নাসির উদ্দিন, বগুড়া নওদাপাড়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক শর্মিলা দাস, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের যুগ্ম সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন, প্রমুখ।

উল্লেখ্য: প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পে অংশগ্রহণকারী ৯৮৩ জন, অফিসিয়াল ১৮৪ জন, স্বেচ্ছাসেবক ৫৬ জন, ইউনিট লিডার ৯৭ জন, অভিভাবক ৮৪ জন সর্বমোট ১৪০৪জন অংশগ্রহণ করেন। এবং স্কাউটেরা তারা বিভিন্ন দলে ভাগ হয়ে ব্যক্তিগত মূল্যায়ন অংশগ্রহণ করে। মূল্যায়ন ক্যাম্পে স্কাউট সদস্যরা তারা এক একটি স্টেশনে বিভিন্ন বিষয়ের উপরে স্কাউটদেরকে এ পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ছিলো তাঁবুবাস রাত্রি যাপন, অজানা উদ্যেশ্য যাত্রা, হাইকিং, ফাস্ট এইড, প্রাথমিক প্রতিবিধান, দঁড়ির কাজ পাইনিয়ারিং, সাঁতার, তাঁবু জলসা, স্কাউট ওন, ফিল্ড, কম্পাস সেটিং, ইত্যাদি বিষয়ের উপর মূল্যায়ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102