রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আশুলিয়ায় তরুণীকে ঘরে আটকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ৩, পলাতক ১! ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মো: মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ধামরাই সরকারি কলেজের উদ্যোগে দুটি নতুন দ্বিতল (ডাবল ডেকার) বাসের শুভ উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোঃ তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেখার হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি কলেজের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেখার হাসান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজন বিবেচনায় কলেজে দুটি দ্বিতল বাস সংযোজন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি শিক্ষা কার্যক্রমে গতি বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের উপস্থিতির হারও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

নতুন দ্বিতল বাস সংযোজন এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে শিক্ষার্থীরা কলেজের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও পরিবেশবান্ধব কার্যক্রমে আরও উৎসাহিত করবে।

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102