মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

প্রতারকচক্র সক্রিয় রানীশংকৈলে স্বাস্থ্যসেবার নামে প্রতারণার ফাঁদ

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

পেয়ার আলী, নিজস্ব প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতারণার এক নতুন ফাঁদ পেতে গ্রামের সহজ সরল মানুষের স্বাস্থ্য সেবার নাম করে কয়েক লক্ষ টাকা আদায়ের হিরিক পড়েছে।

অনুমোদনবিহীন “গ্রামীণ স্বাস্থ্য সেবা কেন্দ্র” নামের এই প্রতিষ্ঠানের নেই কোনো অনুমোদন পত্র এমনকি রেজিস্ট্রেশন।

সরেজমিনে রাণীশংকৈল পৌরশহরের পল্লী বিদুৎ এলাকায় গেলে ওই প্রতিষ্ঠানের একটি ব্যানার দোতলা ভবনে ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেই ভবন থেকেই সকল কার্যক্রম চালানো হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, এই কোম্পানিটি স্বাস্থ্য সেবা দেওয়ার নামে ২০০ টাকা দামের কার্ড ধরিয়ে জোর পূর্বক পণ্য দিয়ে টাকা আদায় করছেন। সে হিসেবে এযাবৎ কোম্পানিটি কয়েক লক্ষ টাকা আত্নসাদ করেছে।

গ্রামীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদ রানার কাছে কোম্পানির বিষয়ে জানতে চাইলে বলেন, আমার এই প্রতিষ্ঠানে ৭ জন উপদেষ্টা রয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে। আর স্বাস্থ্য সেবার নেই কোনো অনুমোদন/লাইসেন্স। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, এ নামের সংগঠনের কোনো রেজিস্ট্রেশন নেই।

এ বিষয়ে  রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান বলেন, বৈধ কাগজ পত্র না থাকার কারণে তাদের কার্যক্রম বন্ধ থাকবে। এবং কার্ডের নামে যেসব টাকা নেওয়া হয়েছে সব ফেরত দিতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102