সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ২৭ এপ্রিল ২০২৬;

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সংগঠন দুটির নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীর কাছে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া পেশ করেন।

প্রতিনিধি দল নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন, বকেয়া পাওনা পরিশোধ ও সংবাদপত্র শিল্পে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান।

তথ্যমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁদের দাবি-দাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ মতিউর রহমান তালুকদার, মহাসচিব মোঃ খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান ও মহাসচিব মোঃ মোশতাক আহমদ উপস্থিত ছিলেন

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102