সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলায় স্বামীর বাড়িতে যাওয়ার পর জান্নাতুল আক্তার মীম (২২) নামে এক সন্তানের জননী নিখোঁজ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পরিবারের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তাইরাকান্দি গ্রামের মনির হোসেন ও মর্জিনা বেগমের মেয়ে জান্নাতুল আক্তার মীমের সঙ্গে একই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের নুরুল ইসলাম মুন্সির ছেলে ফরহাদ মুন্সির ২০২৩ সালের ১ জুন ইসলামিক শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে সালেহ আহমেদ তাকরিম (২) নামে এক পুত্রসন্তানের জন্ম হয়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ফরহাদ মুন্সি মীমকে বিয়ে করেন। পরবর্তীতে মেয়ের সুখের কথা চিন্তা করে উভয় পরিবারের সম্মতিতেই এ বিয়ে মেনে নেওয়া হয়। তবে বিয়ের পর থেকেই মীমকে স্বামী, শ্বশুর ও শাশুড়ির পক্ষ থেকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তার স্বজনরা।
মীমের বাবা মনির হোসেন ও মা মর্জিনা বেগম জানান, গত ১৯ এপ্রিল রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তাদের মেয়ে মীম তার দুই বছরের ছেলে সালেহ আহমেদ তাকরিমকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত মা ও সন্তানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় গত ৭ দিন অতিবাহিত হলেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটি চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তারা আশঙ্কা করছেন, মেয়ে ও নাতিকে কোথাও লুকিয়ে রাখা হতে পারে।
এ বিষয়ে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102