শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় কড়িকান্দি ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের শুভেচ্ছা বগুড়ায়এনআরব ইসলামিক লাইফের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ, গ্রাহক আস্থার নতুন দৃষ্টান্ত ইস্তাম্বুল ইনভেস্টরস্ লাইভ সেশন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন এর সাথে আজ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন- সমাজকল্যাণ মন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন আজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
সকালে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নতুন করে পাকা সড়ক নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।
এ প্রকল্পটি দিনাজপুর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।

পরে মন্ত্রী দিনাজপুর শিশু একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম কিস্তির ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত উপজেলার মধ্যে সদর, বিরল, কাহারোল, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর ও খানসামা উপজেলার ১০৬টি বেসরকারি এতিমখানা ও আশ্রমের ৩০২৪ জন এতিম শিশুদের মধ্যে ৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার ক্যাপিটেশন গ্রান্ড এর চেক বিতরণ করেন।
এ সময় চেক বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি, সংসদ সদস্য মোঃ সাদিক রিয়াজ, এমপি, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস উপস্থিত ছিলেন।
এছাড়াও মন্ত্রী দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় পরিদর্শন করেন। তিনি কার্যালয়ের কর্মকর্তা – কর্মচারীদের সাথে কথা বলেন এবং নিজ নিজ কাজ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102