মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

জলঢাকায় আলুর দাম না থাকলেও ক্ষেত পরিচর্যায় ব‍্যাস্ত সময় পার করছে কৃষকরা

রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর জলঢাকায় আলুর দাম কম থাকলেও আগাম জাতের আলুর ক্ষেত পরিচর্যায় ব‍্যাস্ত সময় পার করছে কৃষকরা। তারা নাওয়া খাওয়া ছেড়ে কায়িক শ্রম দিয়ে তাদের স্বপ্নকে বাস্তব নিয়ে আসছে। গেলবার আলুতে লোকশান গুনলেও এবার তা পুষিয়ে নিতে তারা কোমর বেধে নেমে মাঠে পড়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে এবার উপজেলার উচু জমিতে প্রায় ৪২০ হেক্টর জমিতে গ্রানুলা, সেভেন সহ বিভিন্ন জাতের আগাম আলুর চাষ হয়েছে। অন্যদিকে দুটি হিমাগারে এখনো প্রায় ১২ হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে। বাজারে বর্তমান আলু ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার একমাস পরেই উঠবে আগাম আলু। তাই দাম নিয়ে অনেকটাই সংশয় রয়েছে। উপজেলার মীরগন্জ ইউনিয়নের কৃষক আবুল হোসেন জানান- এবার পাচঁ বিঘা জমিতে সেভেন জাতের আলু লাগিয়েছি।

গতবার দাম কমের কারণে আলুতে লোকসান হয়েছে। এবার দেখি আল্লাহ্ ভাগ্যে কি রেখেছে” খুটামারা ইউনিয়নের কৃষক মাহাতাব আলি বলেন ” হাইব্রীট চায়না ধান কেটে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আলু লাগানো হয়েছে। আশাকরি নভেম্বরের পনের দিনের মধ্যে আলু তুলতে পারব। এসব আলু ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি। কিন্তু এবার পুরোনো আলু অনেক রয়েছে। দাম যে কেমন হয় সেটাই ভাবনার বিষয়”।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান বলেন ” এ অঞ্চলে আগাম আলু জনপ্রিয় একটি ফসল। এর ফলন কম হলেও এটি আবাদ করে কৃষকরা বেশ লাভবান হয়। কিন্তু এবার হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকায় দাম নিয়ে সংশয় রয়েছে। যেখানে পানি জমে না এসব জায়গা হলো এই আলু চাষ করার উপযুক্ত জমি। ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে এই ফসল ঘরে তোলা সম্ভব “।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102