বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

জলঢাকায় এমপিও ভুক্ত বেসরকারী শিক্ষকদের দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, নীলফামারী প্রতিনিধি :

১৩ অক্টোবর, সোমবার

গতকাল ১২ অক্টোবর ঢাকায় আন্দোলনরত বেসরকারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনে ন্যাক্কারজনক পুলিশী হামলার প্রতিবাদে জলঢাকা উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারীগন লাগাতার কর্মবিরতির ঘোষনা দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। জলঢাকা আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল জলঢাকা উপজেলা পরিষদ প্রদক্ষিন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জায়িদ ইমরুল মোজাক্কিনের সাথে সাক্ষাত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং জনগনের দুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এরপরে বিক্ষোভ মিছিলটি জলঢাকা জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ গতকাল ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের ন্যাক্কারজনক ও বর্ররোচিত হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে আটক শিক্ষকদের নিশর্ত মুক্তি ও দায়ি পুলিশদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

আন্দেলনরত শিক্ষকগন তাদের ন্যায্য পাওনা ২০% বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা, কর্মচারিদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা প্রদান করেন।

সমাবেশে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদার রহমান, সাধারন সম্পাদক অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান চৌধুরী সহ উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102