বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

জলঢাকায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, নীলফামারী প্রতিনিধি :

০৯ অক্টোবর, বৃহষ্পতিবার

নদিতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পাশাড়িপাড়া এলাকায়। দুপুরের দিকে বটতলা চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় দুই শিশু।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দু’টি নদীতে গোসল করতে নেমে অনেকক্ষন যাবত উঠে না আসায় বাড়ীর লোকজন খোজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া না গেলে ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। দীর্ঘ অনুসন্ধান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে শিশু দু’টির মৃতদেহ উদ্ধার করে।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, চলতি বর্ষা মৌসুমে অনেক জায়গায় গভীর খাল সৃষ্টি হয়েছে যা উপরে থেকে বুঝা যায় না, এই গভীর খালগুলো শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নদী তীরবর্তী অধিবাসীদের শিশুদের অভিভাবকগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102