বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

রংপুর নিজস্ব প্রতিনিধি: রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও রাজনৈতিক নেতা আনিসুর রহমান লাকু হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার (৮ অক্টোবর) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তার মৃত্যু সংবাদে রংপুর সহ সারাদেশের বিএনপির অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

রাজনৈতিক সহকর্মীরা বলেছেন, আনিছুর রহমান লাকু ছিলেন একজন নিবেদিত প্রাণ, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা যিনি রাজনৈতিকে জনগণের সেবার মাধ্যম হিসেবে দেখতেন, ছাত্র জীবন থেকে বিএনপি’র রাজনৈতিক সঙ্গে সংযুক্ত হন, সৎ ও সাহসী সাংগঠনিক দক্ষতার কারণে দ্রুতই তিনি দলের নেতৃত্বে উঠে আসেন,তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে কেন্দ্রীয় সিদ্ধান্তে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান।

দলীয় সূত্রে জানা গেছে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি, দলীয় কাজে ঢাকা থেকে ফেরার পথে সকাল ৭:১০মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সকাল থেকে তার বাসায় মহানগর ও জেলা বিএনপি নেতা কর্মীরা এবং হাজার হাজার সাধারণ মানুষ দেখতে আসেন অবশেষে বাদ আসর রংপুর কালেক্টরেট মাঠ প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে নিজ বাসার নুরপুর জামে মসজিদ নুরপুর জামে মসজিদের মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে কবরে শায়িত করা হয় উক্ত জানাজায় মহানগর ও জেলা নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলু উপস্থিত থাকেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102