বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন

জলঢাকায় লাশ ফেরতের দাবীতে থানা ঘেরাও ও সড়ক অবরোধ

মো: রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর জলঢাকায় আত্মহত্যার লাশ মায়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য থানা ঘেরাও এবং সড়ক অবরোধ করেছেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। পরে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার সকাল সারে ১০ টায় থানা ঘেরাও এবং সারে ১১ টায় বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন তারা। এসময় রাস্তার দুইপাশে শতশত যানবাহন আটকা পরে। পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালবেলায় উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা এলাকার দলবাড়ীপাড়ার রাহিম ইসলামের স্ত্রী জেসমিন আক্তার রুমি (২০) নিজ শয়নকক্ষে তিরের সঙ্গে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করতে গেলে পরিবারের লোকজন বাধা দেয়। বিকেলে পুলিশ কৌশলে লাশ থানায় নিয়ে আসলে পরিবারের লোকজন থানা অফিসার ইনর্চাজের কাছে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য মৌখিকভাবে আবেদন করে। থানা পুলিশ লাশ দিতে না চাইলে বুধবার তারা শতশত নারী পুরুষ নিয়ে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও স্হানীয়ভাবে বিষয়টি সমঝোতা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেসমিন আক্তার রুমির বাবা বলেন ” আমরা চেয়েছি মেয়ে যেহুতু আত্মহত্যা করেছে এতে কারও দোষ নেই। এজন্য লাশ ফেরত চেয়েছি। তাছাড়া মেয়ে মানুষের লাশ ময়নাতদন্ত করা কেমন দেখায়। পুলিশ ও এলাকার লোকজনের কথায় আমি আমার দাবী থেকে ফিরে এসেছি।

এ বিষয়ে থানা অফিসার ইনর্চাজ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান ‘ পরিবারের লোকজনের অযৌক্তিক দাবী মেনে নেই বলে তারা আমার থানায় মব তৈরী করার চেষ্টা করেছিল। কিছক্ষনের জন্য সড়ক বন্ধ করেছিল। পরে সবকিছু বুঝতে পেরে ফিরে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর আইনগত ব‍্যবস্হা নেয়া হবে। এ ব‍্যাপারে একটি ইউডি মামলা হয়েছে”।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102