বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী”দের গুলি”বর্ষণ, ব্যবসায়ীসহ তার বোন আহত শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে

বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে আট ওয়ারেন্টভুক্ত আসামি আটক

আবুল হাশেম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে হ্যাকিং ও প্রতারণা মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বাঘা থানার অফিসার ইনচার্জের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ মিনারুল ইসলাম (২২), পিতা-মো: জাবেদ আলী ২। মো: মিজানুর রহমান পলাশ (২৮), পিতা-মো: মামুন আল হক
৩। মো: আনারুল ইসলাম (৩৮), পিতা-মো: রুহুল আমিন, সাং-হাবাসপুর ৪। মো: পিয়াস ইসলাম (২০), পিতা-মো: তেতুল উদ্দিন, সাং-উত্তর মিলিক বাঘা ৫। মো: আলামিন ওরফে আল আমিন (২২), পিতা-মো: মজিবর রহমান, সাং-মুর্শীদপুর ৬। মো: লালন ওরফে আনারুল ইসলাম (৩৪), পিতা-মৃত-আলীম ওরফে আলী মন্ডল, সাং-কিশোরপুর বিলপাড়া ৭। মো: রাজীব গাজী (২৪), পিতা-মৃত-আ: কাশেম গাজী, সাং-ঝিনা ৮। মো: বিদ্যুত প্রামানিক ওরফে গাদি (৪৫), পিতা-আহম্মদ প্রামানিক, সাং-কেশবপুর।

এদের মধ্যে হ্যাকিং ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত ৫ জন, অন্যান্য জিআর মামলার ১ জন, সিআর মামলার ১ জন এবং নিয়মিত মামলার অভিযুক্ত ১ জন রয়েছেন।

পুলিশ জানায়, আটক আসামিদের রবিবার (০৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102