বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী”দের গুলি”বর্ষণ, ব্যবসায়ীসহ তার বোন আহত শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে

বার্ন ইনস্টিটিউট মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে যান ——স্বাস্থ্য সচিব

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেছেন। গত ২১ জুলাই সংগঠিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ১৬ শিক্ষার্থী সেখানে চিকিৎসাধীন আছে, তাদের মধ্যে ছাত্রী ১০ জন এবং ছাত্র ৬ জন, চিকিৎসাধীন ১৬ জনের মধ্যে ২ জনের অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন এবং কর্তব্যরত চিকিৎসকগণ স্বাস্থ্য সচিবকে আহতদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো অবহিত করেন, পরিচালক জানান চিকিৎসাধীন অনেককেই একাধিকবার অপারেশন করতে হয়েছে ও একাধিকবার আইসিইউতে নিতে হয়েছে।

স্বাস্থ্য সচিব চিকিৎসা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজন অনুয়ায়ী যথাযথ চিকিৎসা প্রদান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য মাইলস্টোন বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে যে ৫৭ জন আনা হয়েছিল তার মধ্যে এ পর্যন্ত ২০ জন মৃত্যুবরণ করেছেন, ১ জনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে, ২০ জনকে চিকিৎসা শেষে ছুটি দেয়া হয়েছে এবং বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন আছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102