বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল– মার্কিন রাষ্ট্রদূত সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী”দের গুলি”বর্ষণ, ব্যবসায়ীসহ তার বোন আহত শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

মাহিদুল ইসলাম ফরহাদ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ভারতের সীমান্তক্ষী বাহিনী (বিএসএফ) নিজে দেশের ছয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আসা ৬ নাগরিক এখন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছে। তারা দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরে অবৈধভাবে বসবাস করছিলেন।
৬ ভারতীয়কে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি বলেন, তাদের নাগরিকত্বের বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, দিল্লিতে ইটভাটায় কাজ করা নারী শিশুসহ ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জ এসে অবৈধভাবে বসবাস করছিলেন।

এরআগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের কে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে পুশইন করে। তারা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং তারা ভারতের নাগরিক। ভারতীয় ৬ নাগরিক হলেন- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (০৬), মো. দানেশের মো. সাব্বির (৮)।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102