বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল– মার্কিন রাষ্ট্রদূত সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা’ পথচারী ও চালকদের সাবধানে চলাচল আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী”দের গুলি”বর্ষণ, ব্যবসায়ীসহ তার বোন আহত শরীফবাগ বেইলি ব্রিজে ‘মরণফাঁদ’: ঝুঁকিতে সাধারণ মানুষের জীবন সাভারের সাংবাদিককে অপহ”রণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন! ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চর্চা বৃদ্ধিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কবরে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

‘চৌহালী উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫’-এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি :

চৌহালী সরকারি কলেজ মাঠে চৌহালী উপজেলা প্রসাসনের আয়োজনে চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং সুশৃঙ্খল সমাজ গঠনে সহায়ক হয়। উপজেলা প্রশাসন ফুটবল গোল্ডকাপ চুড়ান্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মূল লক্ষ্য হলো— তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং সমাজে ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, পিআইও হেকমত আলী, চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্ব মো. আব্দুস সালাম, পরিসংখ্যান অফিসার সোহেল রানা, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা, বিএনপির সহ সভাপতি আ. হাকিম বিএসসি, যুগ্ম সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জাবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম বিএসসি,যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাদের মোল্লা, জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক তরফদার ওবায়দুল্লাহ, ছাত্র দলের আহবায়ক সাব্বির আহমেদ প্রমুখ।

উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল চুড়ান্ত প্রতিযোগিতায় করিম মোল্লা একাদশকে ২-১ গোলে পরাজিত করে জুয়েল স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102