বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে ডিএমপি’র AI Based Road Transport Act Violation Detection System সহ নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎—— পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট

গোপালগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা। জেলার সবুজায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা বনবিভাগের যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার উদ্বোধনী আয়োজন ছিল বর্ণাঢ্য ও সচেতনতামূলক।

৯ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্ক মাঠে শেষ হয়। যেখানে বৃক্ষ মেলার মূল আয়োজন চলছে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবিরের সভাপতিত্বে
এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

এছাড়া বন বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা আলোচনা সভায় অংশ নেন এবং গাছ লাগানোর উপকারিতা ও গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা পরিবেশ সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে এবং নিজেরাই গাছ লাগাতে আগ্রহী হয়। মেলার মূল আয়োজন চলছে পৌর পার্কে। সেখানে ২০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় কৃষক,নার্সারি মালিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পরিবেশ সচেতন সংগঠনগুলো এতে অংশগ্রহণ করছে। এই বৃক্ষ মেলা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় আরও বেশি আগ্রহী হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102